ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশের ঋতু শরৎ প্রায় শেষ হয়ে এসেছে। এমনই সময়ে পঞ্চগড় তেঁতুলিয়া ছাড়াও পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতি বছরের মতো এবারও বিশ্বের তৃতীয় সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। কয়েকদিন টানা বৃষ্টি ও আকাশে মেঘ থাকায় দেখা মিলেনি কাঞ্চনজঙ্ঘার ।
ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশের ঋতু শরৎ প্রায় শেষ হয়ে এসেছে। এমনই সময়ে পঞ্চগড় তেঁতুলিয়া ছাড়াও পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতি বছরের মতো এবারও বিশ্বের তৃতীয় সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। কয়েকদিন টানা বৃষ্টি ও আকাশে মেঘ থাকায় দেখা মিলেনি কাঞ্চনজঙ্ঘার । তবে মঙ্গলবার ও বুধবার সকালে সূর্যোদয়ের পর থেকেই চলতি মৌসুমে স্থানীয়দের চোখে ধরা পড়ে কাঞ্চনজঙ্ঘার । কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপস্থানীয়রা জানান, সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত শীতের আগে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা। এ বছর সেপ্টেম্বরে শুরু থেকেই দেখা দিয়েছে এ কাঞ্চনজঙ্ঘার । বছরের এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ থেকে দৃশ্যমান হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘাকে দেখতে প্রতি বছরই অসংখ্য পর্যটক আসেন তেঁতুলিয়ায় । বুধবার (৫ নভেম্বর ) সকালে সূর্যোদয়ের পর থেকেই চলতি মৌসুমে কয়েক দিনের মতো স্থানীয়দের চোখে ধরা পড়ে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। সূর্যকিরণের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।